প্রকাশিত: Thu, Feb 23, 2023 10:12 AM
আপডেট: Thu, Jun 4, 2026 10:54 PM

এখন বাংলাদেশকে বিভিন্ন সময় বড় সাপোর্ট কে দেয়?

শামীম শাহেদ : সবাই শুধু একটা কথাই বলে, বিদেশে কেন যান? দেশটাকে ভুলে গেলেন? কী আর বলবো। একটা কথা বলিÑএই ভাবে চিন্তা করা বন্ধ করা জরুরি। কয়েকটা পয়েন্ট মাথায় রাখবেন: [১] আমাদের বাবা-দাদারা যখন ছোট ছিলেন তখন তারা তাদের বাবা-মাকে বাড়িতে রেখে ঢাকায় এসেছিলেন।   আরও বড় জায়গা এক্সপ্লোর করার জন্য। ঢাকা যে গ্রামগুলো থেকে এগিয়ে ছিল তা কিন্তু বলছি না।  প্রয়োজন অনুযায়ী ঢাকায় থেকে আরও বড় জায়গা এক্সপ্লোর করা যেত। আমরাও এখন তাই করছি। আমরা দেশ ছেড়ে যাইনি। দেশে আমাদের অন্তরে। এখন আমাদের ছেলেমেয়েরা যখন আন্তর্জাতিক অঙ্গনে বড় কিছু করবে তখন সবাই বলবে, বাংলাদেশি বংশোদ্ভুত অমুক সেটা করেছে, তমুক সেটা করেছে। বাংলাদেশের জন্য বড় কাজ হবে। এখন বাংলাদেশকে বিভিন্ন সময় বড় সাপোর্ট কে দেয়? দেশের বাইরে থাকা আমাদের ভাই-বোনেরা দেয়।

[২] এখন গ্লোবালাইজেশনের যুগ। অনেক ছেলেমেয় বাংলাদেশের ভেতরে বসে আমেরিকা থেকে ডলার উপার্জন করছে। প্রতিমাসে লাখ লাখ টাকা। আপনি কি সেটা জানেন? জানা জরুরি। এখন কে কোন দেশে আছে সেটা ম্যাটার করে না। এক দেশে থেকে অন্য দেশে বছরের পর বছর ব্যবসা পরিচালনা করছে। ঘরের বসে লাখ-লাখ টাকা বেতনের চাকরি করছে। তাই এখন কেউ অন্য কোথাও থাকা মানেই সে তার আগের জায়গাটা ছেড়ে এসেছে এই ভাবনার পরিবর্তন দরকার। আপনিও চেষ্টা করে দেখুন, আপনার ঘরে বসেই অন্য দেশ থেকে উপার্জন করতে পারবেন। সৎভাবে। ভালো থাকবেন। ফেসবুক থেকে